হাওরে ধানকাটা শ্রমিকদের খাবার দিলেন জুড়ীর ইউএনও

প্রকাশিত April 25, 2020
হাওরে ধানকাটা শ্রমিকদের খাবার দিলেন জুড়ীর ইউএনও

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক হাকালুকি হাওরে বোরোধান কাটায় নিয়োজিত শ্রমিকদের নিজের বেতনের টাকায় খাবার দিয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকার প্রায় ৫শ শ্রমিককে তিনি নিজে উপস্থিত থেকে রান্নাকরা খাবার দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সদস্য জমির আলী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া।
অসীম চন্দ্র বনিক জানান, ধানকাটা শ্রমিকদের উৎসাহ জোগাতেই তিনি এ উদ্যোগ নেন।