বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৮২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

প্রকাশিত September 18, 2026
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৮২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক দুই অভিযানে ৮ হাজার ২০০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ ৩ জন গ্রেফতার হয়েছে।
থানা পুলিশের একটি অভিযানিক দল শুক্রবার (১৮ সেপ্টেম্বর/৩ ভাদ্র) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালায়।
এ সময় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার ও সাহাবুদ্দিন (৩৫, পিতা মৃত অনুহার আলী, বলরামের চক, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এর আগের দিন বিয়ানীবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার চারখাই এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে।
তারা হলেন পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার রুমেল আহমদ (৩৫, পিতা মৃত খলিলুর রহমান, মানিকপুর) ও লায়েক আহমদ (২৭, পিতা তেরা মিয়া, ইলাবাজ)।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।