স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে দুই কারাগার পরিদর্শন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর/৪ ভাদ্র) দুপুরে তিনি প্রথমে মহানগরীর ধোপাদিঘির পাড়ে পুরোনো কেন্দ্রীয় কারাগার ও পরে বাদাঘাটে নতুন কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৭ সেপ্টেম্বর রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিলেটের পুরোনো কেন্দ্রীয় কারাগারের স্থানে নান্দনিক পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের জন্য ভূমিটি সিলেট সিটি কর্পোরেশনকে হস্তান্তরের সিদ্ধান্তের একদিন পরই সিনিয়র স্বরাষ্ট্র সচিব সিলেটে এসে কারাগার পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করলেন।
এরপর তিনি ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে ও রংমহল টাওয়ারের পাশের কারাগারের ভূমি পরিদর্শন করেন। এরপর তিনি বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সংবাদ বিজ্ঞপ্তি