সুনামগঞ্জ জেলায় এবার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন যারা

প্রকাশিত September 23, 2026
সুনামগঞ্জ জেলায় এবার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন যারা

মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে তিন জনকে গুণী শিক্ষক নির্বাচিত করেছে।
এর মধ্যে রয়েছেন দুজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক। নির্বাচিতদের মধ্যে মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নূরুল আলমও রয়েছেন।
অন্য দুজন হলেন সুনামগঞ্জ সদরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাছমিন বেগম চৌধুরী ও শাল্লা উপজেলার শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার।
২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন।
ছবি : মো নূরুল আলম