সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর/৭ ভাদ্র) এক শুভেচ্ছাবার্তায় জেলা বিএনপি নেতৃদ্বয় বলেন, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ, দায়িত্বশীল ও গতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে জেলা ও মহানগর যুবদল আরো সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে-এটাই তাদের প্রত্যাশা।
দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও সুদৃঢ় ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি নেতৃদ্বয় বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করে যুবদলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবেন।
তারা নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং সার্বিক সাফল্য কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি