ওসমানীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল || আরো ৪ জন গ্রেফতার

প্রকাশিত September 19, 2026
ওসমানীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল || আরো ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় আরো ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
সিলেট জেলা পুলিশ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ওসমানীনগর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
এছাড়া একই রাতে ওসমানীনগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরো ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতর হলেন সুফিয়ান আহমদ (২৬, পিতা আহমদ আলী, ১৭ কাজিরগাঁও, বাদাঘাট, সিলেট), মো রুহেল আরমান (২৬, পিতা আবেদ আলী, জাওয়াকাপন, ছাতক, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা শিবগঞ্জ মজুমদারপাড়া, সিলেট), মো রমজান হোসেন (২৬, পিতা মিজান মিয়া, আশুরাইল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা শিবগঞ্জ আদিত্যপাড়া, সিলেট) ও মো তোফাজ্জল হোসেন (২৫, পিতা মো জনাব আলী, কুন্তা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা শিবগঞ্জ, সিলেট)।