জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে আরিফুল হক চৌধুরীর শোক প্রকাশ

প্রকাশিত September 18, 2026
জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে আরিফুল হক চৌধুরীর শোক প্রকাশ

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেছেন, জাকির হোসেন মজুমদার ছিলেন বিএনপির একজন নিষ্ঠাবান, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। সিলেটে দলের প্রতিটি ক্রান্তিলগ্নে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অকালে আকস্মিক মৃত্যুতে সিলেট বিএনপি এক দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো, যে শূন্যতা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।