ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ জন আটক

প্রকাশিত September 19, 2026
ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে পুলিশ আটক করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের অন্তর্গত কাশিকাপন তেরমাইল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ওসমানীনগর থানা পুলিশের টহলদল অভিযান চালায়।
এ সময় সাব্বির আহমেদ বিপ্লব (২৬, পিতা কামরুল হাসান সাগর, টুকের বাজার বানাগাঁও, সিলেট), নাহিদ হাসান (২১, পিতা আব্দুল হামিদ, শেখঘাট নবাবপুর, কোতয়ালি) ও হৃদয় পালকে (২০, পিতা সুরেশ পাল, পৈতপাড়া, শিববাড়ী, দক্ষিণ সুরমা, সিলেট) আটক করা হয়।