সিলেটে শারদীয় দুর্গাপূজায় এবারো থাকছে কুমারী পূজার আয়োজন

প্রকাশিত September 23, 2026
সিলেটে শারদীয় দুর্গাপূজায় এবারো থাকছে কুমারী পূজার আয়োজন

সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় এবারো কুমারী পূজার আয়োজন করা হয়েছে।
এই কুমারী পূজা ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে আগামী ১৯ অক্টোবর মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
সেখানে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী : আমন্ত্রণ, অধিবাস ও মহাষষ্ঠী পূজা।
১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী : সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি ও রাত ৯টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী : সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি ও রাত ৯টায় মাতৃসংগীতানুষ্ঠান।
১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমী : সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় মাতৃসংগীত।
২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী : পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘মহিষাসুর বধ’।
২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমী : এবার দেবীর আগমন ঘটবে ঘোটকে ও গমন হবে নৌকায়।
আগামী ২৫ অক্টোবর শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ৮ নভেম্বর শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি