নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট মহানগরীতে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (৪ আগস্ট/২০ শ্রাবণ) সকাল ৬টার দিকে মহানগরীর মেন্দিবাগ এলাকায় জেলা পরিষদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ থানার এফআইআর {(নং ৭, তারিখ ১৪ মার্চ, ২০১৭, ধারা ১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, জিআর ৪৩/১৭, প্রসেস নং ১৩১/২২} মূলে অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে (৪৩), পিতা মৃত হিরা মিয়া, উত্তর ধারাবহর, গোলাপগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে এবং আরও ২টি মামলায় তদন্তে তাকে অভিযুক্ত করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে জসিম উদ্দিনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।