গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর কার্ডিফে দাওয়াতি সফর সম্পন্ন

প্রকাশিত September 29, 2025
গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর কার্ডিফে দাওয়াতি সফর সম্পন্ন

মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে : বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলীর যুক্তরাজ্যের কার্ডিফে দাওয়াতি সফর শেষ হয়েছে।
এই সফরকালে তিনি বিভিন্ন মাদরাসা, মসজিদ ও সভা সেমিনারে ইসলামের সুমহান আদর্শ তুলে ওয়াজ নসিহত করছেন।
এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী কার্ডিফ দারুস সুন্নাহ মাদরাসা পরিদর্শন করেন।
এ উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। কার্ডিফ দারুস সুন্নাহ মাদরাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে এবং কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাস্টি ও দারুস সুন্নাহ মাদরাসা কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান কাউন্সিলর দিলওয়ার আলী ও ক্বারী নুরুল ইসলাম, সেক্রেটারি আনসার মিয়া, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, দারুস সুন্নাহ মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মো মোজাম্মেল আলী।
মতবিনিময় শেষে মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী উপস্থিত সবাইকে নিয়ে সুরা এখলাছ মশক্ব প্রদান ও মোনাজাত করেন।
একই দিনে আনজুমানে আল- ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের পক্ষ থেকে বাদ মাগরিব কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের অনেকেই এতে উপস্থিত হোন। জালালিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দও সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করেন।