মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেফতার

প্রকাশিত July 27, 2026
মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেফতার

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানার ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার হয়েছে।
গত ২৩ জুলাই গভীর রাতে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় মাদক বেচা-কেনার সময় ৪০টি ইয়াবা সহ শ্রীপুর গ্রামের মো জুয়েল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়।
জুয়েল মিয়া ঐগ্রামের মো সাহেদ বাদশাহর ছেলে। তার বিরুদ্ধে মামলা রুজুর পর তাকে আদালতে প্রেরণ করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেন।