নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ নিজের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ২৪ জুলাই মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো ফরিদুল ইসলাম (২৪, পিতা মো মোস্তাফা, কান্দাপাড়া, রৌমারী, কুড়িগ্রাম) একজন মাদক ব্যবসায়ী বলে র্যাব ৯ জানিয়েছে।
এর আগেরদিন (২৩ জুলাই) র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল (২৫ লিটার) দেশীয় মদ সহ প্রমোদ ভৌমিক (৫৯, পিতা মৃত মানিক ভৌমিক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) নামের একজনকে গ্রেফতার করে।
আরেক অভিযানে উপজেলার কালীঘাট ইউনিয়নের একটি চা বাগান থেকে ৩২ বোতল (৩২ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়াও র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল নবীনগর উপজেলার থোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে গুলি করে হত্যার পর লাশ গুম করার ঘটনায় এজাহারনামীয় ১২ নম্বর পলাতক আসামি মো তৌকির হোসেনকে (৩৫, পিতা হোসেন মিয়া, থোল্লাকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল নবীনগর উপজেলার কুলাসিন এলাকায় একটি কাটা গাছের গোড়ার গর্তের ভেতর থেকে ম্যাগাজিন সহ ১টি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।