মাধাবপুর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল মজিদ চিরনিদ্রায় শায়িত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টায় তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন।
পরদিন সকাল ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠে তার জানাজার নামাজ শেষে বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের নেতৃত্বে মধ্যনগর থানা পুলিশের একটি দল জাতির সূর্যসন্তানকে গার্ড অব অনার প্রদান করে।