শনিবার সিকৃবিতে ওরিয়েন্টেশন || এসএমপির ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

প্রকাশিত July 24, 2026
শনিবার সিকৃবিতে ওরিয়েন্টেশন || এসএমপির ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শনিবার (২৫ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করবেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম।
এছাড়া সকাল ১১টায় মহানগরীর চৌহাট্টায় ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হবে।
উদ্বোধন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।