মাধবপুরে প্রতিমন্ত্রী : কৃষি উৎপাদন বাড়াতে পরিকল্পনা নিয়েছে সরকার

প্রকাশিত April 15, 2022
মাধবপুরে প্রতিমন্ত্রী : কৃষি উৎপাদন বাড়াতে পরিকল্পনা নিয়েছে সরকার

মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বাংলাদেশে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি করে মারা হয়েছিল। একশ টাকার সার ডিলাররা দেড় হাজার টাকায় বিক্রি করতো। আর এখন গ্রামে গ্রামে সারের ডিলার। কৃষিব্যবস্থা যাতে আধুনিক হয় এবং উৎপাদন বাড়ে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে।
শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে সরকারি বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড আব্দুস সাত্তার বেগ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবন্দ।