নিজস্ব প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবিদ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।