ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলও ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-বিইএফের উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ‘শ্রমবিরোধ প্রতিরোধ ও সমাধান’ বিষয়ে আইএলও প্রকাশিত হ্যান্ডবুক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে আইএলওর টেকনিক্যাল স্পেশালিস্ট নাদা আরিধি বলেন, আইএলও বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের প্রসার, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। বাংলাদেশের শ্রমবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে আইএলও সরকারকে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে।
তিনি জানান, শ্রমবিরোধ প্রতিরোধ ও সমাধান বিষয়ে আইএলও প্রকাশিত হ্যান্ডবুকের ব্যাপারে শ্রমিক-মালিকদের ধারণা দিতে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাথে যৌথ উদ্যোগে এই কর্মশালাটির আয়োজন করা হয়েছে।
কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য তিনি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানান।
কর্মশালায় আইএলও প্রকাশিত হ্যান্ডবুকের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার আলবাব কাবির চৌধুরী ও রুকসানা ইয়াসমিন আরজু।
তারা বলেন, জাতিসংঘের একমাত্র শ্রম বিষয়ক সংস্থা হিসেবে আইএলও বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে কাজ করছে। শ্রমিকও মালিকের মধ্যে সুসম্পর্ক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিকের মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করা না গেলে দেশের শিল্প প্রতিষ্ঠান সমূহ টেকসই অগ্রগতির দিকে যেতে পারবেনা।
তারা আইএলও প্রকাশিত ‘হ্যান্ডবুক অন ইন্ডাস্ট্রিয়াল নিয়ে বিষদভাবে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো গোলাম আক্তার ফারুক, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের এসিসটেন্ট সেক্রেটারি মোসলেম উদ্দিন খান, প্রোগ্রাম অফিসার আশিক মাহমুদ, সিলেট চেম্বারের উপ নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান ও সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি