সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণের কল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বা দাবি বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। অতীতের কার্যক্রম বিবেচনায় গণমানুষের আস্থার প্রতীক হিসেবে বিএনপির সুনাম রয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন কার্যালয়ে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটে পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি গ্রহণ করে তিনি একথা বলেন।
তিনি বলেন, “আমাদের কাছে উত্তর-দক্ষিণ বলে কিছু নেই। উন্নয়ন হবে সুষম দৃষ্টিভঙ্গিতে। সব এলাকার সমন্বিত উন্নয়ন না হলে কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। তাই আমরা যারা সরকারের দায়িত্বশীল, আমাদেরকে বিতর্কের উর্ধ্বে উঠে উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এ প্রক্রিয়ায় দক্ষিণ সুরমাও বাদ যাবে না। লক্ষ্য অর্জনে আমি দক্ষিণ সুরমাবাসীর সার্বিক সহযোগিতা চাই।”
সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলরের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল রেজাউল হাসান কয়েস লোদীর সাথে সাক্ষাৎ করে ২১ দফা দাবিনামা পেশ করেন।
এর আগে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের আহবায়ক কমিটির এক সভা স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলরের পরিচালনায় এতে অন্যদের মধ্যে অংশ নেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জয়নাল আহমেদ, জাহাঙ্গীর খান, শেখ মো লায়েক মিয়া, সেলিম আহমদ শেমিম, ফুল মিয়া, মো খলিল মিয়া, আনোয়ার হোসেইন জুবায়ের, রাজু আহমদ প্রমুখ।
সভায় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো আব্দুল সালাম বরাবর স্মারকলিপি পেশ করারও সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট সিলেট-৩ আসনের এমপি মোহাম্মদ আব্দুল মালিক বরাবরেও অনুরূপ স্মারকলিপি পেশ করা হয়।
সভার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বহরকাটা খানবাড়ি নিবাসী যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সমাজসেবী মো জিলু খান ও জালালপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মো আব্দুস সাত্তারকে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় সংগঠনের একটি স্থায়ী তহবিল গঠনেরও সিদ্ধান্ত গৃহিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি