শ্রমিক দল সভাপতির মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক প্রকাশ

প্রকাশিত August 19, 2026
শ্রমিক দল সভাপতির মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক প্রকাশ

জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আহ্বায়ক মো সুরমান আলীর মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সিসিক প্রশাসক বলেন, “মো. সুরমান আলী বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন। দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি মরহুম মো সুরমান আলীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।