জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত August 21, 2026
জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুড়ী থেকে সংবাদদাতা : ‘অভিভাবক-শিক্ষক হাতে হাত ধরে সন্তানের উজ্জল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো ফজলে রাব্বানী চৌধুরী।
হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জুড়ী উপজেলা মৎস্য অফিসার মো মনিরুজ্জামানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো এমাদ উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, রুম টু রিড প্রতিনিধি চাঁদনী রায়, রুম টু রিড প্রোগ্রাম অফিসার (জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফলিও), হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে নিয়োজিত সোশ্যাল মোবিলাইজার আলফাত আরা নাসরিন, সানজিদা রহমান, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এস আলী, আরিফুজ্জামান ও রতন কুমার সরকার সহ এলাকার ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং ঝরেপড়া রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জুড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষার মান আরও উন্নত করতে হবে। এজন্য শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের নিয়মিত তদারকি ও শিক্ষার্থীদের মনোযোগী হওয়া জরুরি। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।