মিছবাহ ও কামরানের সাথে ২৪নং ওয়ার্ড নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত October 31, 2016
মিছবাহ ও কামরানের সাথে ২৪নং ওয়ার্ড নেতৃবৃন্দের সাক্ষাৎ

অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় মহানগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের সাথে সাক্ষাৎ করেছেন।
রবিবার রাতে তাদের বাস ভবনে সাক্ষাৎকালে তারা দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামীম আহমদ, রুহুল ইসলাম মিঠু, শেখ লুৎফুর রহমান, শেখ মো আব্দুস সালাম, মো ফটিক মিয়া, মো ইসমাঈল প্রমুখ।