তন্দ্রা দেব রায়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি আব্দুর রাজ্জাক, মাধবপুর প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কূইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।