সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে র্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে র্যাব-৯ সুনামগঞ্জের উদ্যোগে শহরের মল্লিকপুরে র্যাব কার্যালয়ের সামনে অসহায় ও দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দেন, কোম্পানি কমান্ডার লে কমান্ডার মো ফয়সল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, এএসপি মো আব্দুল্লাহ, ডিএডি মো আহাম্মদ ও এসআই দেলোয়ার হোসেন। র্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে কমান্ডার মো ফয়সল আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ভূখণ্ডটি স্বাধীন হয়েছিল বলেই স্বাধীন দেশের একজন সৈনিক হিসেবে গর্ববোধ করছি।