মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে নিজের এলাকা সফরকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন ঘোষণা করেছেন, হাওরে আর কোন গডফাদার হতে দিবেন না।
মঙ্গলবার (১২ আগস্ট/২৮ শ্রাবণ) দুপুরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুর সভাপতিত্ব ও সদস্য সচিব মোছাব্বির হোসেন সাগরের সঞ্চালনায় পথসভায় তিনি আরও বলেন,
আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে রক্ষা করে বাংলাদেশকে নতুনভাবে সাজাতে বিএনপির চেষ্টা অপরিসীম। তাই বিএনপির হাতকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের সামনে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।