হবিগঞ্জ প্রেসক্লাবে সংসদ সদস্য আবু জাহিরের সংবর্ধনা

প্রকাশিত March 18, 2019
হবিগঞ্জ প্রেসক্লাবে সংসদ সদস্য আবু জাহিরের সংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট আবু জাহির তৃতীয়বার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ছাড়াও বক্তৃতা করেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, রুহুল হাসান শরীফ, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সদস্য রাশেদ আহমদ খান, এম এ হালিম, ছানু মিয়া, তবারক এ লস্কর ও বাদল কুমার রায়।
অনুষ্ঠানে অ্যাডভোকেট আবু জাহিরকে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।