সিলেট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটসদের নিয়ে ৪ দিনব্যাপী ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন কোর্স লিডার অসীম রঞ্জন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটস সম্পাদক মো আব্দুর রহমান (জুনেদ) খুরাশানী। এলটি জ্যেষ্ঠ শিক্ষক রিপন চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো সফিকুর রহমান, জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক মো রুহুল আমিন, আল আমিন জামেয়ার শিক্ষক খলিলুর রহমান ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য কচির উদ্দিন কাচা মিয়া।
কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মো শাহিনূর।