নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশে বরণডালা সাজানো

প্রকাশিত April 13, 2022
নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশে বরণডালা সাজানো

নিজস্ব প্রতিবেদক : আজ পয়লা বৈশাখ। শুভ নববর্ষ। এলো ১৪২৯ বঙ্গাব্দ। এই নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশে প্রতিটি পরিবারে বরণডালা সাজানো হয়েছে। গ্রহণ করা হয়েছে বর্ণিল কর্মসূচি। করোনার কারণে গত দুই বছর আনুষ্ঠানিকভাবে বর্ষবরণ করতে না পারার কষ্ট এবার কিছুটাও লাঘব হবে বলে সবাই আশা করছেন।
সিলেটে বর্ষবরণ কর্মসূচিতে রয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সিলেট কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে ইফতার, সুবিধাজনক সময়ে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারাবন্দিদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী, ওসমানী জাদুঘর ও হাছনরাজা জাদুঘর সহ সকল পার্ক সবার জন্যে উন্মুক্ত রাখা, বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের জন্যে রচনা প্রতিযোগিতা।
এছাড়া সকাল ৯টায় শ্রীহট্ট সংস্কৃতি কলেজ চত্বরে আনন্দলোক, ব্লুবার্ড স্কুল চত্বরে শ্রুতি ও ভোলানন্দ নৈশ বিদ্যালয় চত্বরে চারণ আলাদা আলাদা অনুষ্ঠান করবে।
বর্ষবরণ উপলক্ষে সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।