সংঘাত পরিহার করে শান্তি-সম্প্রীতি বজায় রাখা ও সামাজিক অখণ্ডতা বৃদ্ধির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্টের বিশ্বনাথ পিস ফেসিলিটেটর গ্রুপ-পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত এ সভায় বিগত তিন মাসের সম্পাদিত কাজের পর্যালোচনার পাশাপাশি আগামী তিন মাসের কর্মপন্থার রূপরেখা তৈরি করা হয়।
এতে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী দিনে বিভিন্ন সচেতনতামূলক ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন এবং আসন্ন নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিরসনে কাজ করা হবে।
একই সাথে সামাজিক সম্প্রীতি উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পিএফজির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রস্তাব গ্রহণ করা হয়।
বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায অনুষ্ঠিত সভায় হঠাৎ উপস্থিত হন ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যাডভাইজার এমা উইন্ড, এফসিডিও প্রতিনিধি তাসনিম সিদ্দিক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (মিপস) ড নাজমুন নাহার লুবনা, ইয়ুথ অ্যান্ড জেন্ডার এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য, এমআইপিএস প্রকল্পের সিলেট বিভাগীয় কর্মকর্তা নাজমুল ইসলাম মিনা ও মাঠ সমন্বয়ক কুদরত পাশা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পিএফজির পিস অ্যাম্বাসেডর প্রভাষক নাসরিন জাহান, সাংবাদিক তজম্মুল আলী রাজু, আন্তঃধর্মীয় কমিটির আহবায়ক মাওলানা আবুল বশর ফারুক, উপজেলা জাতীয় পার্টির একাংশের আহবায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, পিএফজি সদস্য কাওছার খান, সিতাব আলী, প্রভাষক আফিয়া রশিদ, আব্দুর রব, নাজমা বেগম, রাসনা বেগম, আশিকুর রহমান রানা, হাসান মাহমুদ রিপন, মলয় ভট্টাচার্য্য, শফিক আহমদ পিয়ার, মুক্তা রানী, মিনা বেগম, জোসনা বেগম, ওয়াইপিজি সদস্য হাসিনা বেগম, ইয়ুথ কো-অর্ডিনেটর, শাহ টিপু মিয়া, সদস্য আজিজুর রহমান, ফয়ছল ইসলাম, আব্দুল্লাহ, তানিয়া বেগম, সুমা বেগম, লিজা আক্তার শারমিন, সোহানা বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি