জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নানা কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো মারুফ দস্তেগীর।
উপজেলা কৃষি কর্মকর্তা মো মাহমুদুল আলম খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম।