নিজস্ব প্রতিবেদক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানকালে রবিবার (১১ জানুয়ারি/২৭ পৌষ) আনুমানিক রাত দেড়টায় উপজেলার বড়চর এলাকায় আকাশমনি গাছ বাগানের ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করতে সক্ষম হয়।
তবে এয়ারগানটির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।