র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল বিশ্বনাথ থেকে গাঁজা সহ ৩ নারীকে আটক করেছে।
রবিবার রাতে উপজেলার পূর্ব চান্দসির কাপন গ্রাম থেকে দুবরাজ বেগম, মর্জিনা আক্তার সিমা ও তৌহিদা বেগমকে আটক করা হয়।
র্যাব জানায়, আটকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে গাঁজা সহ বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।