নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত April 7, 2022
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন সোমবার বিকেলে আউশকান্দি রশিদিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলাওর হোসেন সহ আউশকান্দি বাজার কমিটির নেতৃবৃন্দ। এছাড়া নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।