সুনামগঞ্জ প্রতিনিধি : সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালুমহল সরকার এক বছরের জন্য সাড়ে ৩১ কোটি টাকায় ইজারা দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, ২৮ বিজিবির লাউড়েরগড় ফাঁড়ির নায়েব সুবেদার মো মোতালেব মিয়া ইজারা সংক্রান্ত কাগজপত্র ইজারাদার মো জিয়াউল হক ও মো সেলিম আহমদের হাতে হস্তান্তর করেন। একই সঙ্গে সীমানা নির্ধারণ করে চিহ্নিত করা হয়।
এই বালুমহাল ইজারার ফলে এ অঞ্চলের লাখো শ্রমিকের কর্মসংস্থান হবে বলে ইজারাদারগণ আশাবাদ ব্যক্ত করেন।