জগন্নাথপুরে ফ্রেন্ডস ক্লাবের বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ

প্রকাশিত March 23, 2019
জগন্নাথপুরে ফ্রেন্ডস ক্লাবের বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি : গ্রাম পর্যায়ে শিক্ষাকে প্রতিযোগিতা মূলক অবস্থানে নিয়ে যেতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত তৃতীয় বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সংগঠনের যুক্তরাজ্য শাখার সহযোগিতায় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সনদপত্র বিতরণ অনুুষ্ঠানের আয়োজন করা হয়।
রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইসলাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথি ছিলেন, রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশি কান্ত রায় ও সহকারী শিক্ষক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক রনি রাজ। কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য রইছ উদ্দিন।