নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
পাশাপাশি অবস্থিত সিসিকের দুই ওয়ার্ডের দুই পাড়ার দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির জের ধরে কয়েকদিন ধরে বিবাদ চলছি। এ নিয়ে দুই কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও মোস্তাক আহমদ বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালান; কিন্তু শেষ পর্যন্ত দুই পাড়াবাসী বুধবার রাত ৮টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।