দিরাই প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মেধার বিকাশে বৃত্তি পরীক্ষার আয়োজন

প্রকাশিত October 30, 2026
দিরাই প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মেধার বিকাশে বৃত্তি পরীক্ষার আয়োজন

দিরাই প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দিরাই প্রেসক্লাব এবারও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করছে।
আগামী ২০ নভেম্বর এ পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর/১৪ কার্তিক) বিকেল ৪টায় পৌর এলাকার জালাল সিটি সেন্টারে দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দিরাই প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, নির্বাহী কমিটির সদস্য সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী ও প্রশান্ত সাগর দাশ এবং সাধারণ সদস্য পাবেল হাসান, রায়হান মিয়া, আশরাফ উদ্দিন ও অন্যান্য।