নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জেলার কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা সহ প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর/৬ কার্তিক) মধ্য রাতে কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল দিঘিরপাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চা পাতা ৮০০ কেজি ও ১ টি পিকআপ জব্দ করা যায়।
জব্দকৃত চা পাতা ও পিকআপের সিজারমূল্য ২৪ লাখ টাকা।
এছাড়াও একই রাতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় লালাখাল ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ১৪টি, চিনি ১৫০ কেজি, টমেটো ১ হাজার ৩২০ কেজি ও মোটর সাইকেল ১টি জব্দ হয়।
জব্দকৃত মালামালের সিজারমূল্য ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।