হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার সহযোগী সংগঠন সনাতন-দীননাথ কিশোর সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সংগঠনের সভাপতি তীর্থ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ ও দীপ শেখর দাশ।
সভার সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
তীর্থ দাশকে সভাপতি, স্বপন দাশকে সাধারণ সম্পাদক ও গোপাল দাশ জিৎকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি