সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ নির্দেশ দেন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, সরকারি বিধিবিধান ও আইনকানুন সম্পর্কিত জ্ঞান থাকা প্রত্যেক কর্মকর্তার জন্য আবশ্যক। কেবল চাকরি বা পরীক্ষা পাসের জন্য নয়, বরং নিজের পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে এ প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে।
সাত দিনব্যাপী এ কর্মসূচির দাপ্তরিক আচরণ, প্রটোকল, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও রাজস্ব আহরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সিসিক সচিব মো আশিক নূরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান || ২৮.১০.২৬ || ভিডিওচিত্র : Facebook SYL TV