মাধবপুরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত October 10, 2021
মাধবপুরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক নারী গার্মেন্টসকর্মীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে নাজমুল ইসলাম নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে গ্রেফতারকৃত নাজমুল ইসলামকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, উপজেলার মীরনগর গ্রামের এক নারী গার্মেন্টসকর্মীকে বিয়ের আশ্বাস দিয়ে একই গ্রামের নাজমুল ইসলাম একটি বাসায় নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষণের শিকার নারী গার্মেন্টসকর্মী একটি মামলা দায়ের করলে থানার এসআই মুমিনুল ইসলাম শনিবার বিকেলে নাজমুল ইসলামকে গ্রেফতার করেন।