জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

প্রকাশিত May 26, 2026
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ মে (শনিবার) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী।
এ উপলক্ষে সেদিন আসরের নামাজের পর হজরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিল শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সুবিধা ও বাস্তবতা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।