জনগণের সাথে সাংসদ লুনার ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শুক্রবার

প্রকাশিত May 28, 2026
জনগণের সাথে সাংসদ লুনার ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শুক্রবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আগামীকাল শুক্রবার (২৯ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্বনাথের রামধানা এলাকায় নিজ বাসভবনে তার নির্বাচনী এলাকার জনসাধারণ ও নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে এক শুভেচ্ছা বার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার মহান শিক্ষা ধারণ করে ঈদুল আজহা আমাদের জীবনে আসে। এই পবিত্র উৎসবের মূল চেতনা হচ্ছে, আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।”
তিনি দুই উপজেলার প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।
তিনি আরো বলেছেন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি