সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ, দোয়া, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে/১৬ জ্যৈষ্ঠ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড মো ইকবাল হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সিকৃবির সিন্ডিকেট সদস্য তাহসিনা রুশদীর লুনা এমপি। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, সোনালী দলের সভাপতি প্রফেসর ড এম রাশেদ হাসনাত। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড মো রুহুল আমিন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তার অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি