নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র (কালুরঘাট, চট্টগ্রাম) থেকে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেনানায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে জেলা বিএনপির কর্মসূচিতে রয়েছে, আসরের নামাজের পর হযরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল। পরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সুবিধা ও বাস্তবতা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।