নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (২৪ মে) রাত ১০টার দিকে উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কদমতলী এলাকার জাবেদ মিয়ার বাড়িতে অভিযান চালায়।
এ সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে আটক করেন। পরে তাদের কথা মতো এই গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জেলার চুনারুঘাট উপজেলার মো কালাম মিয়া (৬০, পিতা মৃত আলফু মিয়া) ও আনোয়ারা আন্না (২৪, স্বামী জাবেদ মিয়া)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।