পাউবো কর্মকর্তাদের দ্রুত অাইনের আওতায় আনার দাবি

প্রকাশিত April 5, 2017
পাউবো কর্মকর্তাদের দ্রুত অাইনের আওতায় আনার দাবি

সুনামগঞ্জে ফসল রক্ষা বাধঁ নির্মাণ কাজের সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতিবাজ কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের দ্রুত আইনের আওতায় আনা সহ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আহুত সংবাদে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে জেলার ২/৩টি হাওর ছাড়া সব হাওরের বোরো ফসল তলিয়ে গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল।