এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ‘এআই ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় গতি সঞ্চার’বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় চেম্বার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো গোলাম আক্তার ফারুক ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক তানজিদ’স স্টুডিওর প্রতিষ্ঠাতা কাজী তানজেদুল এরশাদ।
অনুষ্ঠানের শুরুতে সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো গোলাম আক্তার ফারুক সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
তিনি এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে যেকোন কার্যক্রমে চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের উপনির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল ও আজিজুর রহিম খান। সংবাদ বিজ্ঞপ্তি