শাল্লায় ৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত June 27, 2026
শাল্লায় ৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন-পিডিবিএফের উদ্যোগে সংস্থার সুফলভোগী সদস্যদের নিয়ে ৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছেঅ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘পিডিবিএফ কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ের আওতায়’ গত ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন পিডিবিএফ শাল্লা উপজেলা কার্যালয়ের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হুজাইফা ইসলাম সুজন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “হাঁস-মুরগি পালনের আধুনিক ও বাস্তবমুখী এই প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সক্ষম হবেন বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পিডিবিএফ শাল্লা উপজেলার সিনিয়র সহকারী পরিচালক মো মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো সিরাজুল ইসলাম সিরাজ ও শাল্লা উপজেলা ভেটেরিনারি সার্জন ড মো মুকিদুর রহমান।
এছাড়াও পিডিবিএফ শাল্লা উপজেলা কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো আরমান মিয়া সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।