নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবি ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ভারতীয় ৮০ বস্তা ভারতীয় জিরা ও অন্যান্য পণ্য সহ একজন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে একটি কাভার্ড ভ্যান ও ২টি কাঠের নৌকা থেকে প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ৪০০ কেজি জিরা, ২০০ কার্টনভর্তি ১ লাখ ৪৪ হাজার মেহেদি টিউব ও ১৮ কার্টনভর্তি ১৮ হাজার ১৪৪ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুবেল মিয়া (২৫, পিতা সেলিম মিয়া, তোয়াকুল, গোয়াইনঘাট, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।